| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ২২:০২:৩৯:অপরাহ্ন  |  ২৮৩১ বার পঠিত
তারাকান্দায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা রামপুর এলাকায় পুনঃখাল খনন পরিদর্শন শেষে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

উদ্বোধন শেষে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগানো জরুরি। পাশাপাশি লাগানো গাছের সঠিক পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ রোপণ নয়, রোপিত গাছের পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষি কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪