স্টাফ রিপোর্টার: পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১০ জন।
সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৯৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এসময় দু’টি রাইফেল, একটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি রামদা, দু’টি ছুরি, একটি দেশীয় অস্ত্র এবং দু’টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএমএন