স্টাফ রিপোর্টার: পদোন্নতি পেয়ে উপপরিচালক থেকে পরিচালক হলেন দুর্নীতি দমন কমিশনের ৪ কর্মকর্তা।
রোববার (২৩ জুন) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. হেজাজ উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহাম্মদ নূরুল হুদা।
এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৫ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সবাই বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত।
রিপোর্টার্স২৪/এসএমএন