| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসির সব ওয়ার্ডে বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসানো হবে: ডিএনসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১২:৪০:৪১:অপরাহ্ন  |  ১৬৯৮২১৩ বার পঠিত
ডিএনসিসির সব ওয়ার্ডে বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসানো হবে:  ডিএনসিসি প্রশাসক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ডিএনসিসি মিলনায়তনে দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং (বায়ুমান পর্যবেক্ষণ) যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২৩ জুন) ডিএনসিসি মিলনায়তনে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক বলেন, এরই মধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে। একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে। এই প্রকল্পটি ভাইটাল স্ট্র্যাটেজির আর্থিক সহায়তা ও প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থা এনসিওএমের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে পিএম২.৫ (বায়ুতে থাকা অতিক্ষুদ্র কণা) এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো দূষণ উপাদান পরিমাপ করা হচ্ছে। বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রশাসক বলেন, ঢাকাকে একটি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকায় তিন থেকে পাঁচ লাখ গাছ রোপণ করা হবে এবং প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট সবুজ অঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া লেক ও খালের পাড়ে সবুজায়নের কাজ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে ডিএনসিসি প্রশাসক অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪