| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ২১:৪৫:৩২:অপরাহ্ন  |  ৯১৭ বার পঠিত
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে এ আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। পাশাপাশি বহুজাতিক তামাক কোম্পানির বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই তামাকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তামাকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪