| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, বিনিময়ে পাবে ন্যাটোর সদস্যপদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২২:০৪:২৫:অপরাহ্ন  |  ১৯৬ বার পঠিত
ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, বিনিময়ে পাবে ন্যাটোর সদস্যপদ

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কাছে নিজেদের দনবাস অঞ্চল তুলে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিবর্তে তাদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন আলোচনা চলছে। এরমধ্যেই মার্কিনিদের পক্ষ থেকে এমন প্রস্তাব এলো।

জেলেনস্কি সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন, মার্কিনিরা একটি প্রশ্ন তুলেছে: ‘যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়? তাহলে ইউক্রেন কী দনবাস থেকে সরে যাবে?’। এবারই প্রথমবার এমন প্রশ্ন তোলা হলো।

নিজেদের সীমান্তের সঙ্গে লাগোয়া ইউক্রেনের দনবাসের নিয়ন্ত্রণ নিতে ২০১৪ সাল থেকে চেষ্টা করছে রাশিয়া। এরমধ্যে ২০২২ সালে দেশটি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। দনবাসের দুটি বড় অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানেস্ক। রাশিয়া এরমধ্যে একটি অঞ্চল পুরোপুরি দখল করেছে। আরেকটি অঞ্চল নিয়ন্ত্রণ নিতে এখনো লড়ে যাচ্ছে তারা।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পরবর্তী হামলা থেকে রক্ষা পেতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর নিরাপত্তার গ্যারান্টি বলে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেছেন, ‘নিরাপত্তা গ্যারান্টি পেলে আমি ইউক্রেনের সোসাইটির কাছে জিজ্ঞেস করব, তারা কী চিন্তা করে, আমরা কী এটি গ্রহণ করব নাকি করব না? এ নিয়ে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।’ সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪