| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৫:৪১:৫৬:অপরাহ্ন  |  ১৩২৪ বার পঠিত
বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের মালগ্রাম সিদ্দিকের মোড়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

৮ নম্বর ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারি আব্দুল হাদি শফিক, নামিরুল হক জর্জিস, ওয়ার্ড জামায়াতের আমীর মাহবুবুর রহমান রানা, সেক্রেটারি শরিফুল ইসলাম, যুবনেতা নাজমুস সাকলাইন নাকিব, সাজ্জাদুর রহমান সুমন, আবু রায়হান ও আপেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী জনগণের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তিনি যুবসমাজকে মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবকরাই সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে পারে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ। তিনি জানান, এলাকাবাসীর জন্য ভবিষ্যতে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪