| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৬:৪৪:১৬:অপরাহ্ন  |  ১৪৮৭ বার পঠিত
বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের শালতলা মোড়ে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাগেরহাট সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু। এছাড়া বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বেক শামীম হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার এবং ক্রীড়া সম্পাদক হাওলাদার মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা।

সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী সময়ে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বাগেরহাটের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সভায় বক্তারা জেলার ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪