| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০০:২৬:০৪:পূর্বাহ্ন  |  ১৩৯৫ বার পঠিত
ভাঙ্গায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

(ভাঙ্গা)ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন হিরালদী রেলসেতুর নিচে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল উপহার দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত অবিবাহিত একাদশ ২-১ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন শিক্ষক শহিদুল ইসলাম ও কাজী ফারুক সাফিন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সমাজসেবক নুরু মাতুব্বর, বিএনপি নেতা আলীমুজ্জামান মধু মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী বলেন, তরুণদের খেলাধুলামুখী করতে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন অব্যাহত রাখা হবে।

স্থানীয়দের মতে, ব্যতিক্রমী এই ফুটবল ম্যাচ শুধু বিনোদনেরই খোরাক জোগায়নি, বরং এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও অংশগ্রহণমূলক সংস্কৃতি গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪