| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৮:৩৪:০৯:অপরাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।

রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবই পুলিশ বিভাগ থেকে করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার অপরাধ ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ নেবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, প্রয়োজনে চলে যাব।

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নিজাম জোয়াদ্দার বাবলু, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান টিপু সুলতান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, একুশে টিভির এম রায়হান, এসএ টিভির ফয়সাল, জিটিভির ওলিয়ার রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম আহম্মেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, বাসসের প্রতিনিধি শাহাজাহান নবীন, বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবির, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ও সবুজ টিভির পরিচালক সুলতান আল এনামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪