| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ব্র্যাকের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৮:৫৫:৫৮:অপরাহ্ন  |  ৫৬০ বার পঠিত
নড়াইলে ব্র্যাকের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

নড়াইল প্রতিনিধি গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি)+ কর্মসূচির উদ্যোগে নড়াইলে ৫০০ নারী সদস্যের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) নড়াইল জেলার তিন উপজেলার পাঁচটি এলাকা অফিসের আওতায় দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ২৫০ জন নারী সদস্যকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং আরও ২৫০ জন সদস্যকে ১০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। আয়বর্ধক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করে তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন অফিসের এলাকা ব্যবস্থাপক (দাবি), এলাকা ব্যবস্থাপক (প্রগতি), শাখা ব্যবস্থাপক, কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ নারীদের জন্য সহজ ও লাভজনক আয়ের উৎস। এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুবিধাভোগী সদস্য লাবনী খানম বলেন, “ব্র্যাকের এই সহায়তা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। হাঁস-মুরগি পালন করে অতিরিক্ত আয় করা সম্ভব হবে এবং ভবিষ্যতে খামার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।”

সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), নড়াইল মো. তবিবর রহমান বলেন, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাক নিয়মিত বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। এ সহায়তার মাধ্যমে সদস্যরা পরিবারের আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হতে পারবেন বলে আমরা আশাবাদী।

এছাড়াও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে নড়াইল অঞ্চলের তিন উপজেলায় ৩৮ জন ক্লায়েন্ট ও নন-ক্লায়েন্টকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে মোট ৩৮ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়।

ব্র্যাক কর্তৃপক্ষের আশা, এসব উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা মাছ ও হাঁস-মুরগি পালন করে আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে আরও শক্তিশালী হতে সক্ষম হবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪