নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পরে বিকেল পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
তিনি বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ বিষয়ে কথা বলার জন্য তাকে ঢাকায় থাকা অবস্থায় ডাকা হয়। তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন।”
রিপোর্টার্স২৪/এসএন