| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পালানোর সময় মারা গেলেন রাশেদ খান মেনন

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২২:৩৬:২৭:অপরাহ্ন  |  ৪১০ বার পঠিত
পালানোর সময় মারা গেলেন রাশেদ খান মেনন

বরিশাল প্রতিনিধি: বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদ খান মেনন নগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

কাউনিয়া থানা-পুলিশ জানায়, রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করতে রোববার দুপুরে পুলিশ তার বাসায় যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে সরে যান। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ আসার খবর পেয়ে রাশেদ খান মেনন নিজের ভবনের ছাদে ওঠেন। সেখান থেকে পাশের একটি ভবনের ছাদে লাফ দেন। পরে নিচে নেমে দেয়াল টপকে পাশের গোরস্থান ও একটি কাঁচা সড়ক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজনের দাবি, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। তারা আরও বলেন, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

রাশেদের বড় ছেলে সাহেল বলেন, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। বাবার পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ বলেন, তাকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে তাকে পাওয়া যায়নি। পরে তার মৃত্যুর খবর জানতে পেরেছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪