| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইউর্কের থেকেও আজ ঢাকার বাতাসের মান ভালো

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৬:২৯:৩১:পূর্বাহ্ন  |  ১৬৯৭৫৭৭ বার পঠিত
নিউইউর্কের থেকেও আজ ঢাকার বাতাসের মান ভালো
ছবির ক্যাপশন: মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ৬৮ একিউআই স্কোর নিয়ে তালিকার ২৯তম স্থানে রয়েছে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বেশ কয়েকদিন ধরেই ঢাকার বাতাসের মানে উন্নতি লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকায় আজ ঢাকার বাতাসের মান নিউইয়র্কের থেকেও ভালো বলে গণ্য হচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ৬৮ একিউআই স্কোর নিয়ে তালিকার ২৯তম স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে, ৭৪ স্কোর নিয়ে ২৬ তম স্থানে রয়েছে নিউইয়র্ক শহর।

এই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল বাহরাইনের রাজধানী মানামা। ১৫৪ একিউআই স্কোর ছিল শহরটির।

তবে বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোকে প্রায়শই অবস্থান করতে দেখা গেলেও আজ কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। যদিও ১১৭ স্কোর নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি।

এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বাতাসের মান আজ কোনো প্রকার ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতেই নেই। একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান আজ (মঙ্গলবার) ‘মাঝারি’।

কণা দূষণের একিউআই মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তবে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি ‘মাঝারি’।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪