| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৫:৩৬:৫৭:পূর্বাহ্ন  |  ৫৮৪ বার পঠিত
মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের রুটিন দায়িত্ব পালনরত এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমতিয়াজ হোসেন (উপসচিব)।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগের সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইমতিয়াজ হোসেন বলেন, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা দিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ, কার্যকর ও নিয়মিত করতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪