| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৫:৪৭:৫৪:পূর্বাহ্ন  |  ৫২০ বার পঠিত
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আজাহার আলী খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা মো. আব্দুল্লাহ (৫৬) বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত আজাহার আলী খান (৫২) সাপমারী (কেরানীবাড়ি) এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। গত ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিনি কিশোরটিকে ফুসলিয়ে একটি নির্জন সেচ পাম্পঘরে নিয়ে যান এবং সেখানে তার ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর কিশোরটি ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের ব্যবহৃত একটি সিম্ফনি বাটন ফোন ভেঙে ফেলে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে এবং তারা আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর বড় ভাই বলেন, আমার বুদ্ধিপ্রতিবন্ধী ভাইকে সেচ পাম্পঘরে নিয়ে জোরপূর্বক নির্যাতন করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা। অভিযুক্তের বড় ভাই ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক লেবু মিয়া বলেন, ঘটনাটি প্রায় দুই মাস আগের। একটি বাটন মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। বর্তমানে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আজাহার আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের সত্যতা যাচাই এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪