| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতি এখন কার্যকর, অনুগ্রহ করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৬:৩৩:১১:পূর্বাহ্ন  |  ১৬৮৫৯১১ বার পঠিত
যুদ্ধবিরতি এখন কার্যকর, অনুগ্রহ করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প
ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর। তিনি আরও যোগ করেন, অনুগ্রহ করে এটিকে লঙ্ঘন করবেন না!

তবে ইরান বা ইসরায়েল দুই দেশের কেউই ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যে সংঘাতে ইতোমধ্যে ইরানে শত শত এবং ইসরায়েলে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে।

ট্রাম্প জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতি একটি পর্যায়ক্রমিক ২৪ ঘণ্টার প্রক্রিয়া হিসেবে কার্যকর হবে, যা শুরু হবে মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ভোর ৪টার (বাংলাদেশ সমইয় সকাল ১০টা) দিকে। প্রক্রিয়ার প্রথম ধাপে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে এবং এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পথ অনুসরণ করবে।

তবে তার এই ঘোষণার পরও ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।   সেই সময় মেহর নিউজ জানিয়েছে, তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি।

বিপরীতে ইরানও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়ে গেছে।  ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল, তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, ইরান ওই সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানায়, চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪