| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ: লীগ আমলের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৬:৪১:১৪:পূর্বাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
আ: লীগ আমলের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম খিজির আহমেদ, তিনি স্থানীয়ভাবে জামায়াত নেতা হিসেবে পরিচিত।

গত শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াত ও সমমনা কর্মীদের মিছিলের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জামায়াত কর্মী লোকমান আহমদ নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

দীর্ঘ ১৩ বছর পর ওই মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ দাবি করেন, তার ভাই দীর্ঘদিন কাতারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশে আসা-যাওয়া করতেন। তিনি বলেন, পুরোনো রাজনৈতিক মামলায় হয়রানিমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম গ্রেপ্তারের ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে বলেন, খিজির আহমদ প্রবাসে অবস্থানরত একজন ব্যবসায়ী এবং রাজনৈতিকভাবে জনপ্রিয় নেতা। তিনি দাবি করেন, পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা অযৌক্তিক।

তবে স্থানীয় একাধিক ব্যক্তি গ্রেপ্তারের বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানালেও তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, জিআর ৬২/২০১৩ মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪