স্টাফ রিপোর্টার :
চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যহত রাখার কথা বলা হয়েছে। সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আলোচনা হয়েছে বলে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগ ইতিবাচক। এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি।
এছাড়াও, বানিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপি প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার চীন সফরে গেছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
সভার আগে দুপুর ২টার দিকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করেন বিএনপি প্রতিনিধি দল।
.
রিপোর্টার্স২৪/এস