| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গাদের ভরণপোষণে আসছে নতুন প্রকল্প

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৭:৩৫:১৯:পূর্বাহ্ন  |  ১৬৬৩৭৫৮ বার পঠিত
রোহিঙ্গাদের ভরণপোষণে আসছে নতুন প্রকল্প
ছবির ক্যাপশন: রোহিঙ্গাদের ভরণপোষণে আসছে নতুন প্রকল্প

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণপোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। যার বড় অংশই অনুদান।

এর বাইরে ২৩২ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক – এডিবি। ২০২৮ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

মঙ্গলবার (২৪ জুন) সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। এজেন্ডায় ১৫ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৮৬৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের ১৮টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে।

এর বাইরে, সাতটি বিভাগীয় শহরে মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, ৩য় সাবমেরিন ক্যাবল ও সার সংরক্ষণের বাসার গোডাউন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।





.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪