| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একনেকের বৈঠকে প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৭:৫০:০৩:পূর্বাহ্ন  |  ১৬৬৩৭৪৮ বার পঠিত
একনেকের বৈঠকে প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: একনেকের বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৪-২৫ অর্থবছরের ১২তম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫টি প্রকল্প (নতুন ও সংশোধিত) তালিকা নিয়ে আলোচনা চলছে।

বৈঠকে অন্যান্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার দুই দিনের মাথায় চলতি অর্থবছরের শেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে রবিবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

প্রসঙ্গত, গত অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধন করে তা ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪