| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগায় গুরুত্বপূর্ণ কাঁচা সড়কে ইট সোলিং নির্মাণ, ৬০ পরিবারে স্বস্তি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ২০:৪৮:৫৬:অপরাহ্ন  |  ২৩২৭ বার পঠিত
নওগায় গুরুত্বপূর্ণ কাঁচা সড়কে ইট সোলিং নির্মাণ, ৬০ পরিবারে স্বস্তি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের চকরাশ বল্লভ গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়কে ইট সোলিং নির্মাণ হওয়ায় প্রায় ৬০টি পরিবারের কয়েকশ মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও কৃষকদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হতো।

গ্রামটির প্রধান সড়কটি পিচঢালা হলেও শাখা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে গ্রামবাসীর পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কলেজের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। বর্ষাকালে কাদা ও পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হতো।

সম্প্রতি এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের প্রচেষ্টায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে প্রায় ৪০০ ফুট রাস্তার ইট সোলিং নির্মাণকাজ সম্পন্ন হয়। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

স্থানীয় বাসিন্দা বেরিশ বলেন, “বহু বছর ধরে আমরা এই রাস্তার উন্নয়নের অপেক্ষায় ছিলাম। বর্ষা এলেই দুর্ভোগ চরম আকার ধারণ করত। এখন রাস্তার কাজ হওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমেছে। এজন্য এমপির প্রতি আমরা কৃতজ্ঞ।”

স্থানীয় বাসিন্দা মোরশেদা বলেন, “রাস্তা সোলিং হওয়ায় আমরা অনেক কষ্ট থেকে বাঁচলাম। তবে বাকি অংশের কাজও সম্পন্ন হলে আরও ভালো হতো। আল্লাহ এমপিকে ভালো রাখুন।”

এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের। তিনি বলেন, “রাস্তার কাজ হওয়ায় আমরা খুবই আনন্দিত। ইট ও বালু কেনার সময় আমি উপস্থিত ছিলাম। সব উপকরণই মানসম্মত ব্যবহার করা হয়েছে।”

গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, রাস্তার উন্নয়নের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থাই সহজ হবে না, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তারা ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

রাস্তার উন্নয়নকাজে সহযোগিতা ও বরাদ্দ দেওয়ার জন্য এলাকাবাসী সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, “সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে তার উদ্যোগে এবং আমার তত্ত্বাবধানে ৪০০ ফুট রাস্তার ইট সোলিং নির্মাণ করা হয়েছে। ইট, বালুসহ সব নির্মাণসামগ্রী মানসম্মত ব্যবহার করা হয়েছে। আমি এলাকার সন্তান হিসেবে আশা করি, সংসদ সদস্যের সদিচ্ছা ও উদ্যোগে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে। এতে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪