স্পোর্টস ডেস্ক: বিরতির পর মাঠে নেমে রদ্র্রিগো দি পলের থ্রুস পাস ধরতে দারুণ একটা দৌড় দিয়ে বলও ধরেছিলেন মেসি। কিন্তু অফসাইড হয়ে যান।
মাঝমাঠে বল কাড়াকাড়ির লড়াই চলছে। অস্ট্রিয়া বল হারালে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখছে। আর্জেন্টিনা এক টানা বেশিক্ষণ পাস খেলতে পারছে না। অস্ট্রিয়া গুছিয়ে ওঠার চেষ্টা করছে।
ঝামেলা একটাই। আর্জেন্টাইন মিডফিল্ড ও মেসি নামের একজন আছেন মাঠে। ছকে কষা ফুটবল খেলে কুলিয়ে উঠতে কষ্ট হচ্ছে রালফ রাংনিকের দলের।
এদিকে অস্বস্তি অনুভব করছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৫৮ মিনিটে তাঁকে তুলে নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব