নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান/সহকারী পরিচালক পদে রামেন্দ্র সরকার সুমিত যোগদান করেছেন।
রোববার (৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। তাঁর যোগদান উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকর্মী ও পাঠকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় গ্রন্থাগারের সহকর্মী ও পাঠকরা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান এবং নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে গ্রন্থাগারের স্বাভাবিক কার্যক্রম ও পাঠকসেবা আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরা হয়। উপস্থিত সহকর্মী ও পাঠকরা আশা প্রকাশ করেন, নতুন লাইব্রেরিয়ান/সহকারী পরিচালকের নেতৃত্বে জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকসেবা আরও উন্নত ও জনবান্ধব হবে। একই সঙ্গে গ্রন্থাগারে পাঠকদের জন্য জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রামেন্দ্র সরকার সুমিত দায়িত্ব গ্রহণের পর তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলার পাঠকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে গ্রন্থাগারের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা সরকারি গণগ্রন্থাগারকে পাঠকবান্ধব ও জ্ঞানচর্চার অন্যতম কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহকর্মী ও পাঠকদের সহযোগিতা কামনা করেন নতুন লাইব্রেরিয়ান/সহকারী পরিচালক।
এদিকে তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে গ্রন্থাগারের সহকর্মী ও পাঠকরা নতুন কর্মস্থলে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও কর্মময় জীবনের ধারাবাহিকতা কামনা করেন। রামেন্দ্র সরকার সুমিতের যোগদানের মধ্য দিয়ে নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকসেবা ও সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রিপোর্টার্স২৪/ধ্রুব