| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গুনিয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের বৃক্ষরোপণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৩:৫৫:০৫:পূর্বাহ্ন  |  ৬২৮৮২ বার পঠিত
রাঙ্গুনিয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম প্রতিনিধি: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বনাশ্রম ভাবনা কুঠীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৫০০টি চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনাশ্রম বিহার পরিচালনা কমিটির প্রধান ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর চৌধুরী, দানশীল ব্যক্তিত্ব পান্না লাল বড়ুয়া, মান্না লাল বড়ুয়া, নির্বাচন কমিশন কর্মকর্তা প্রিয়রঞ্জন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের পক্ষ থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া পিএইচএফ ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শুভশীষ বড়ুয়া সিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রিপসা টিম-৬৫ ডিস্ট্রিক্ট ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সপু বড়ুয়া, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট ব্যাংকার সুমন বড়ুয়া আরএফএসএম, ক্লাব ট্রেজারার রোটারিয়ান রিন্টু বড়ুয়া, রোটারিয়ান চিন্ময় বড়ুয়া মানস, রোটারিয়ান সঞ্চিতা তালুকদার, অ্যাডভোকেট সুমিত বড়ুয়া, অনামিকা বড়ুয়া, রোটারিয়ান বিশ্বজিৎ বড়ুয়া, রোটারিয়ান মুন্না বড়ুয়া আবীর, রোটারিয়ান সোহেল বড়ুয়া, রোটারিয়ান সুজন বড়ুয়া, রোটারিয়ান উপদেশ বড়ুয়া, রোটারিয়ান অভিষেক চৌধুরী অভি, রোটারিয়ান টিটু বড়ুয়া, রোটারিয়ান অনক বড়ুয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ শেষে রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের প্রেসিডেন্ট রানা কান্তি বড়ুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪