স্পোর্টস ডেস্ক: ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে স্টেডিয়াম পুরোপুরি খালিও হয়ে গেছে।
দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ে শুরু হয়নি। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করেই খেলা আবার শুরু করা হবে।
ম্যাচ বন্ধ হওয়ার আগে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল।
১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলই বিরতির আগে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে। এই বিশ্বকাপে নিজেদের তৃতীয় গোল করা এমবাপ্পে কি সংখ্যাটা আরও বাড়াতে পরবেন?
রিপোর্টার্স২৪/ধ্রুব