| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৮:১১:৫২:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) সহায়তায় পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ।

সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন।

এ সময় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এনামুল হক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে নতুন প্রযুক্তির ব্যবহার, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪