| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেলাবোতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৮:২৯:০৯:অপরাহ্ন  |  ২৮৪ বার পঠিত
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেলাবোতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন।

বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রাহাত, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার ও মাসুদ পারভেজ, নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূরে আলম, যুবদল নেতা রবিন মোল্লা, রতন মিয়া, কাউছার আহমেদ, সোহেল রানা, আনিছুর রহমান, আমিনুল হক, ইব্রাহিম, উসমান মোল্লা, ফারুক মিয়া, মো. মোকাররম, মো. শফিক ও মো. বায়জিদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য আশিক নেওয়াজ ও মাসুম বিল্লাহ, উপজেলা সাইবার দলের সভাপতি ইকবাল হোসেন রাহাত গাজী, সাধারণ সম্পাদক সামি হোসেন এবং ছাত্রনেতা মো. সারোয়ার হোসেন, মো. পায়েল, মো. শাহাদৎ ও রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে এবং বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে তাদের অভিযোগ। এসব অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা যুবদল সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তিনি দলের নেতাকর্মীদের সবসময় সংগঠনের প্রয়োজনে পাশে থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪