| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৮:৪৮:১৬:অপরাহ্ন  |  ৪০৩ বার পঠিত
তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এবং ‘নিজের বীজ নিজে করি, দেশকে পাট বীজে স্বাবলম্বী করে গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটের উৎপাদন বৃদ্ধি কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পরিবেশ দূষণ রোধে পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হলে পাট উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের আরও উৎসাহিত করতে হবে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে পাট উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কানচি সুপ্রভাত শাওন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুল ছালেহীন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন প্রান্তিক পাট উৎপাদনকারী চাষী অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪