টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের বাসিন্দা ও ইউটিউবার মো. হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান টাঙ্গাইল সদর থানার আমলি আদালতে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়েস বলেন, কোনো ব্যক্তির আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করা গুরুতর অপরাধ। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বিকৃত করা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ড ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২) ও ৮(৩) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার বাদী দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, আইন অনুযায়ী সুষ্ঠু বিচার পাব।”
রিপোর্টার্স২৪/এসএন