| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সীমান্তে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৯:২৭:৪৪:অপরাহ্ন  |  ১৪৪১ বার পঠিত
কুড়িগ্রাম সীমান্তে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন ধলডাংগা বিওপির একটি টহলদল জেলার সীমান্তবর্তী মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪