| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে আলম এশিয়া বাস থেকে ১৩৯৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ২০:৩৬:৪৩:অপরাহ্ন  |  ১৪৯৯ বার পঠিত
ময়মনসিংহে আলম এশিয়া বাস থেকে ১৩৯৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮০ হাজার টাকা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার চুরখাই পাঁচরাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় আসাদুল ইসলাম (২৩) ও মো. রাকিবুল ইসলামকে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদক নির্মূলে জেলা কার্যালয়ের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪