| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১১:১৪:৩৮:পূর্বাহ্ন  |  ১৭৭৮৮৮৫ বার পঠিত
আইজিপির  সঙ্গে অস্ট্রেলিয়ান   হাই কমিশনারের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল  এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তারা ।

সাক্ষাতকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদেরকে অবহিত করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪