| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের মূল্যবান সম্পদ: নরসিংদী জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৪:২৭:১৮:অপরাহ্ন  |  ১৪৬৭ বার পঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের মূল্যবান সম্পদ:  নরসিংদী  জেলা প্রশাসক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করেন। ফলের ঝুড়ি পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের সবার। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করা। জেলা প্রশাসন সবসময় এসব শিশুর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “শিশুদের মুখের হাসি ও আনন্দ আমাদের অনুপ্রাণিত করে। তাদের জন্য নিরাপদ, সুন্দর ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

ফল উৎসব শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে জমির চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪