| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগর ভবনে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১১:৩৪:২৭:পূর্বাহ্ন  |  ১৭৬৩১৩৭ বার পঠিত
নগর ভবনে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে এমন অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার বেলা ১১টায় থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে জানা গেছে।

হামলায় আহত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে নিত্যদিনের মতো শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীরা নগর ভবনের গেটে অবস্থান করছিলেন। এ সময় বেশকিছু যুবক দেশীয় অস্ত্রসহ হামলা করেছেন তাদের ওপর।

 এ হামলা থেকে বাদ যাননি সাংবাদিকরাও। হামলাকারীরা চাকু দেখিয়ে উপস্থিত সাংবাদিকদেরও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

হামলায় বেশকিছু আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। আন্দোলনকারী মনির, জসীম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন গুরুতর হামলার শিকার হওয়া হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিতি প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে জানান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী। তিনিও এই হামলায় আহত হয়েছেন।

তিনি জানান, ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রকৌশলী আসিফ ঘনিষ্ঠ রুবেল বহহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়। এই রুবেল অবৈধ মেয়র তাপসের ঘনিষ্ঠতম সহযোগী হিসেবেও পরিচিত। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এই রুবেল সিন্ডিকেটের মাধ্যমে সিটি কর্পোরেশনের সকল ঠিকাদারী কাজ ভাগ বাটোওয়ারা করতেন বলেও অভিযোগ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪