| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের স্বীকৃতি পেল বগুড়ায় ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১২:০২:৪৬:অপরাহ্ন  |  ৯১৬ বার পঠিত
ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের স্বীকৃতি পেল বগুড়ায়  ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল মম ইনের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারওয়াত রেজা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকিব হায়দার, মো. বদরুদ্দোজা, জুলিয়েট গোমেজ, সৈয়দ ফাহিম ফয়সাল, নাজমুস আহমেদ সাকিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান রবিউল আলম রাজু, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান, অধ্যক্ষ আয়েশা আখতার রিপা, উপাধ্যক্ষ রেজওয়ানা পারভীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলকে পার্টনার স্কুল হিসেবে ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সারওয়াত রেজা বলেন, ক্যামব্রিজ পার্টনার স্কুল হিসেবে যুক্ত হওয়া একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, মূল্যায়ন ও বৈশ্বিক সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ পাবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে ক্যামব্রিজ শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।

বিদ্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান বলেন, ক্যামব্রিজ অ্যাফিলিয়েটেড পার্টনার স্কুল হিসেবে এই স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গৌরবের এবং শিক্ষা অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ সৃষ্টি করবে এবং তাদের ভবিষ্যৎকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আয়েশা আখতার রিপা বলেন, ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করে বৈশ্বিক পরিসরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪