| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১২:২৪:২৯:অপরাহ্ন  |  ১৬৫৮২৭৯ বার পঠিত
এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা
ছবির ক্যাপশন: এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, এনসিপির ‘ন’ নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যেমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।

মঙ্গলবার (২৪ জুন) দেশের একটি বেসরকারি  টেলিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির এই শীর্ষস্থানীয় নেত্রী আরও বলেন, রাজনীতি কঠিন কাজ। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে করে চলা। সময় যত গড়াবে, মানুষ বুঝবে- এই দেশ আদৌ নির্বাচনমুখী কি না।

তিনি বলেন, যেখানে একটা সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সে দেশ এখান পর্যন্ত এসেছে—এটি রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হয়েছে। তাই রাজনীতিকে হেয় করা বা তুচ্ছ ভাবার সুযোগ নেই।

রুমিন ফারহানা তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি তার নীতি থেকে একচুলও সরবে না।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪