| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীবরদী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ০০:১৯:৫২:পূর্বাহ্ন  |  ৮৬৮ বার পঠিত
শ্রীবরদী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শেরপুরের একটি মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন তারা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে আটক ব্যক্তিরা ঢাকা থেকে শেরপুরে এসে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোনা এলাকায় অবস্থান নেন। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে সেদিন তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

পরবর্তীতে বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও কর্ণঝোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪