| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিছিলের প্রস্তুতির সময় আ.লীগের ৫ নেতাকর্মী আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ০০:৩৮:০৭:পূর্বাহ্ন  |  ৮৪২ বার পঠিত
মিছিলের প্রস্তুতির সময় আ.লীগের ৫ নেতাকর্মী আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— গেরামারা গ্রামের আবুল কাশেমের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজান মিয়া (৩৩), যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন (৫০), বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩৬), উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির (৪০) এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও নালিতাবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সুমন (৪২)।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

তবে এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আটকের কারণ কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪