| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পেদের বিপক্ষে কি বিশ্রামে থাকবেন এরলিং হালান্ড?

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ০১:০২:০৬:পূর্বাহ্ন  |  ৬৮০ বার পঠিত
এমবাপ্পেদের বিপক্ষে কি বিশ্রামে থাকবেন এরলিং হালান্ড?

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ডকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। দলের প্রধান কোচ স্টালে সোলবাক্কেন বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্র।

এ সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনা কিছুটা কমে যেতে পারে। বর্তমানে চার গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা পাঁচ।

নরওয়ে ও ফ্রান্স—দুই দলই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্রান্স বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে। ফলে এই ম্যাচে ড্র করলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে এবং আগামী মঙ্গলবার নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের মুখোমুখি হবে।

অন্যদিকে নরওয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও কোচ স্টালে সোলবাক্কেন নকআউট পর্বের কথা বিবেচনা করে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করেছেন। গ্রুপ সেরা হতে পারলে নরওয়ে শেষ ৩২-এ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতে পারে। অন্যথায় তাদের ডালাসে আইভরি কোস্ট এবং পরবর্তী রাউন্ডে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব হিসাব-নিকাশের চেয়ে খেলোয়াড়দের সতেজ রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নরওয়ের কোচ। জানা গেছে, সোমবার সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচের একাদশ থেকে কেবল বেনফিকার মিডফিল্ডার ফ্রেডরিক আউরসনেসই ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে জায়গা ধরে রাখছেন।

হালান্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নরওয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগতভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এটি তার জন্য বড় ধাক্কা হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪