| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৩:২৫:১০:অপরাহ্ন  |  ৬৩২ বার পঠিত
জামালপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নির্মাণাধীন ভবনের  ছাদ থেকে পড়ে আলাল উদ্দিন (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক  ৯টায় বিষয়টি এই ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিক আলাল উদ্দিন মেলান্দহ উপজেলার দুরমুঠ (চৌরাস্তা) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা গ্রামে আজিজুল ইসলামের নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে কাজ করছিলেন শ্রমিক আলাল উদ্দিন। অসাবধানতাবশত সে ছাদ থেকে  পড়ে গুরুতর আহত হয়। 

পরে  তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । ওইখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার করা হলে  ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪