| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৭:৪৩:০২:অপরাহ্ন  |  ৫৫১ বার পঠিত
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ীভাবে জনবল নিয়োগসহ সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ (রেজি. নং-বি-২১৪০), বাগেরহাট জেলা শাখা।

শনিবার (২৭ জুন) সকালে বিদ্যুৎ বিতরণ বিভাগ, বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যুৎ বিতরণ বিভাগ, বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. বেদার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ বাবু, উপ-সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, মহিলা সম্পাদক সেলিনা বেগম এবং সিবিএ নেতা মো. নাসির উদ্দিন, মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪