| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১৩:১২:২৬:অপরাহ্ন  |  ১৭৭৭৬৬৬ বার পঠিত
পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঠালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ দিন পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার অপর ১৪ জন হলেন- সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আলামিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়োজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গত ১৪ মে রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় বাগবিতণ্ডার জের ধরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জন নিজের দলের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কোপায়। 
এ ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এর আগে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রায়েরবাজারের বোটঘাট এলাকা থেকে চাপাতিসহ ইয়াসিনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাদিরাবাদ থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। এরপর শরীফের তথ্যে বোটঘাট খালপাড় থেকে আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪