| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বর্ষসেরা রিপোর্টার’ স্বীকৃতি পেলেন সাংবাদিক আহসান হাবিব মিলন

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০১:১২:৫৪:পূর্বাহ্ন  |  ৮০০ বার পঠিত
‘বর্ষসেরা রিপোর্টার’ স্বীকৃতি পেলেন সাংবাদিক আহসান হাবিব মিলন

রংপুর প্রতিনিধি: সত্যনিষ্ঠ, অনুসন্ধানী ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক দাবানলের চিফ রিপোর্টার আহসান হাবিব মিলনকে ‘বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননা প্রদান করা হচ্ছে। দৈনিকটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁকে এ সম্মাননা স্মারক দেওয়া হবে।

কৃষি, কৃষক, গ্রামীণ অর্থনীতি, জনস্বার্থ, অপরাধ, জনসচেতনতা ও সমাজের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদনের জন্য তিনি এ স্বীকৃতি পাচ্ছেন বলে জানিয়েছে দৈনিক দাবানল কর্তৃপক্ষ।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আহসান হাবিব মিলন কৃষকের সমস্যা ও সম্ভাবনা, কৃষি উন্নয়ন, গ্রামীণ জনজীবন, নগর উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক বৈষম্য, অপরাধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর অনেক অনুসন্ধানী প্রতিবেদন সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করেছে এবং বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণেও ভূমিকা রেখেছে।

রংপুর মহানগরের বাবুখা এলাকার কৃতী সন্তান আহসান হাবিব মিলনের জন্ম ১৯৮১ সালের ২ জানুয়ারি। তিনি মোজহারুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর সাংবাদিকতা জীবনের শক্ত ভিত্তি তৈরি করে।

বর্তমানে তিনি দৈনিক দাবানলের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং পেশাদার সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নেতৃত্ব তাঁকে সহকর্মীদের কাছেও একজন আদর্শ সংবাদকর্মী হিসেবে পরিচিত করেছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সংগঠক ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অবহেলিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন। শহর ও গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতেও তিনি কাজ করে যাচ্ছেন।

দৈনিক দাবানল পরিবার মনে করে, এই সম্মাননা আহসান হাবিব মিলনের ভবিষ্যৎ কর্মজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করবে।

দৈনিক দাবানল পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪