| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির জাদুকরী ফ্রি-কিকে স্বস্তির নিঃশ্বাস আর্জেন্টিনার

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০৯:৪৮:০২:পূর্বাহ্ন  |  ৫০৮ বার পঠিত
মেসির জাদুকরী ফ্রি-কিকে স্বস্তির নিঃশ্বাস আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: মাঠে নামার মাত্র ২০ মিনিটের মধ্যেই নিজের উপস্থিতির জানান দিলেন লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে তার অসাধারণ এক ফ্রি-কিক গোলে জর্ডানের বিপক্ষে আবারও দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনে আর্জেন্টিনা।

গোলটির সূচনা হয় থিয়াগো আলমাদার দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে। মাঝমাঠ থেকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গিয়ে তিনি বল তুলে দেন মেসির কাছে। এরপর আর্জেন্টাইন অধিনায়ক নিজের স্বভাবসুলভ ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে বিপজ্জনক জায়গায় একটি ফ্রি-কিক আদায় করে নেন।

ফ্রি-কিক নেওয়ার আগে সময় নিয়ে বল সেট করেন মেসি। অন্যদিকে জর্ডানের খেলোয়াড়রা দেয়াল সাজিয়ে তার শট ঠেকানোর প্রস্তুতি নেয়। তবে শেষ পর্যন্ত বিশ্বফুটবলের অন্যতম সেরা এই তারকার নিখুঁত শটে কোনো প্রতিরোধ গড়তে পারেনি জর্ডান।

৮০তম মিনিটে পাওয়া এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এবং নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যায়। বেঞ্চ থেকে নেমে গোল করে আবারও নিজের কার্যকারিতা প্রমাণ করলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসির এই গোল আর্জেন্টিনাকে শুধু স্বস্তিই দেয়নি, বরং জর্ডানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আশাও অনেকটাই শেষ করে দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪