| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১৩:২৬:০২:অপরাহ্ন  |  ১৭৪৬৮৬৮ বার পঠিত
মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না   হলেও কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপরই নির্ভর করে না, যারা নির্বাচনের অংশ নেন তাদের ওপরও নির্ভর করে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে, নির্বাচন কমিশনকে সেটা আমরা দেবো। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে এটাই আমরা সবাই আশা করি।

আাগামী নির্বাচনে রাতে ভোট যেন না হয়, পুলিশ কি সেটা নিশ্চিত করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি আরও বলেন, এটা শুধু পুলিশ নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এদেরও কিন্তু একটা ভূমিকা থাকে।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

 স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এমনকি পুলিশ বাহিনীর সদস্যরাও যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৪ জুন তাদের  প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তারা বড় কিছু করতে পারেনি। ঢাকাতে তো কিছুই করতে পারেনি। আজকাল তো ভিডিও’র মাধ্যমে ছোট জিনিসও অনেক বড় করে দেখানো যায়। বরং তারা দিন দিন একেবারেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

এসময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নাসিমুল গণি প্রমুখ উপস্থিত ছিলেন।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪