| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৪:১৮:০৪:অপরাহ্ন  |  ৬৩১ বার পঠিত
নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ বছর জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর মূল ভূখণ্ডের পাশাপাশি উপকূলীয় দুর্গম চরাঞ্চলের শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২ হাজার ২৭৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দীন মোহাম্মদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম চরাঞ্চলের কোনো শিশু যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ টিম কাজ করছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪