| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৪:২১:৩০:অপরাহ্ন  |  ৬২৫ বার পঠিত
ফরিদপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথে ভোরের দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন জানান, প্রায় ১৫ দিন আগেও রাফসানকে তাদের পুকুরপাড়ে সাপে কামড় দিয়েছিল। তখন স্থানীয় এক ওঝার ঝাড়ফুঁকের পর সে সুস্থ হয়ে ওঠে। শনিবার রাতে পুনরায় সাপে কামড় দিলে একইভাবে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ভোরে তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানান। তবে পরিবারের সদস্যরা অ্যান্টিভেনম দিতে সম্মতি না দেওয়ায় তাদের সম্মতিক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪