| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৪:২৪:৫৭:অপরাহ্ন  |  ১০৪৪ বার পঠিত
চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স রংপুর থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রোববার (২৮ জুন) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই, প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত হয়ে জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর আলমগীর পলাতক ছিলেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪