| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ অটোভ্যান জব্দ, গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৫:১৩:৩৮:অপরাহ্ন  |  ১৭৬২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ অটোভ্যান জব্দ,  গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ঠাকুরগাঁও সদর থানা, ভূল্লী থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অংশ নেয়।

পুলিশ জানায়, ডিবির অভিযানে সদর উপজেলার চুনিহারী মোড়ে অটোভ্যানে বসে ইয়াবা বিক্রির সময় হারুন অর রশিদ (৪৫) ও দুলাল হোসেন (২৯) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

অন্যদিকে, ভূল্লী থানার অভিযানে কিসামত শুখানপুকুরী এলাকার মিতালিপাড়ায় রাজু ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে সদর থানা পুলিশের আরেক অভিযানে টাঙ্গন ব্রিজসংলগ্ন জলেশ্বরীতলা এলাকায় সঞ্চয় দাস (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুল (৩২) নামে আরও একজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া পৃথক একটি ঘটনায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিরাজুল ইসলাম (৩৭) ও খাইরুল ইসলাম (২৭) নামে দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪